ছবি: সংগৃহীত
সারাদেশ

অভিমানে যুবকের আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় স্বাগতম চৌধুরী (২১) নামে এক তরুণ আত্মহত্যার করেছে। জানা যায়, বাইক ও আইফোন কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করে।

আরও পড়ুন: তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

শুক্রবার ( ২৯ এপ্রিল ) ভোরে মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবাপল্লি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হরিজন সেবাপল্লির সভাপতি তন্ময় চৌধুরী এ বিষয় নিশ্চিত করেছেন।

স্বাগতম চৌধুরী হরিজন সেবাপল্লির অনিল চৌধুরীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, অনলাইনে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেখে বাবার কাছে নতুন মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার জন‍্য আবদার করেছিলেন স্বাগতম।

বাইক ও আইফোন কিনে দেবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) রাতে বাবার কাছে জানতে চান তিনি। তার বাবা ঈদের পর কিনে দেওয়ার কথা বললে অভিমান করে শুক্রবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন স্বাগতম। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: রুবেলের পরিবারের পাশে মেয়র আতিক

নিহতের বাবা অনিল চৌধুরী বলেন, ঈদের আগে মোটরসাইকেল ও আইফোন কিনে দিতে বলেছিল স্বাগতম। টাকার সমস্যা থাকায় ঈদের পর কিনে দেওয়ার কথা বলেছিলাম। ঈদের আগে কেন কিনে দিলাম না- এ অভিমানে সে আত্মহত্যা করেছে।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছে। ময়নাতদন্তে আপত্তি থাকায় এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা