সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদের একটি বাসায় ইতালি প্রবাসী স্বামীর ওপর অভিমান করে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। সুমাইয়া ঢাকা মহানগর মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শাহীনুর বেগম বলেন, প্রায় এক বছর আগে ইতালি প্রবাসী শরীফ নামে এক ছেলের সঙ্গে মোবাইলে আমার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে গত বছর মোবাইল ফোনের মাধ্যমেই শরীফের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। মোবাইলে বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় মায়ের কাছে চলে যেতে বলে। এতে আমার মেয়ে বলে ‘তুমি তো আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করোনি তাহলে তোমার বাড়ি কেন যাব।’ এই নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঝগড়া চলছিল। এ ছাড়া শরীফের মা আমার মেয়ে সম্পর্কে বেশ কয়েক দিন ধরে অনেক বাজে মন্তব্য করছিল। আজ সন্ধ্যার দিকে ইতালি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হলে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে সুমাইয়া। পরে খবর পেয়ে আমি তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা