সংগৃহীত ছবি
জাতীয়

ঢামেকে ২১ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: একনেকে সভায় ৫ প্রকল্প অনুমোদন

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের প্যাথলজি বিভাগসহ ঢামেক হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুমন (২৫) (সাজা তিন মাস), সাইদুর রহমান (৩০) (সাজা এক মাস), শিশির আহমেদ (২১) (জরিমানা এক হাজার টাকা), কাউসার (৩০) (সাজা এক মাস), আরিফ (১৯) (রাজা ৩ মাস), নজরুল ইসলাম (৪০) (সাজা এক মাস), সাগর (২৭) (সাজা ১৬ দিন), রিমন (২৩) (সাজা তিন মাস), জয়দেব বর্মন (৩২) (জরিমানা ১০০০ টাকা), মাহমুদা বেগম (৫৩) (সাজা ৩ দিন), মুনতাহার বেগম (২৩) (জরিমানা ১০০০ টাকা), মমতাজ বেগম (৬০) (৭ দিনের সাজা), শেফালী আক্তার (৬৫) (তিন দিনের কারা ভোগ), মোর্শেদা বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শাহিনুর বেগম (৪৫) (এক মাসের কারা ভোগ), শাহনাজ বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪২) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), মর্জিনা বেগম (৪৫) (১০০০ টাকা জরিমানা), সাইফুল (৩২) (সাত দিনের কারা ভোগ) ও রাজিব (২৪) (সাত দিনের কারা ভোগ)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে ছিল। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জনকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, দালাল চক্র নির্মূলে এটি একটি নিয়মিত অভিযান। এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে। আমরা চাই দালালমুক্ত ঢাকা মেডিকেল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা