ছবি: সংগৃহীত
খেলা

রুবেলের পরিবারের পাশে মেয়র আতিক

সান নিউজ ডেস্ক: প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন: কাল সূর্যগ্রহণ

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বাড়িধারায় রুবেলের বাড়িতে যান মেয়র আতিকুল। এ সময় রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি রুবেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মেয়র আতিক এ সময় রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহারসামগ্রী দেন।

সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকব এবং সিটি করপোরেশন এই পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

মেয়র বলেন, রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু ও গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার অর্জন করেছে। সর্বোপরি রুবেল একজন নম্র-ভদ্র ও ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।

তিনি আরও বলেন, আমি ওমরাহ পালনে পবিত্র নগরী মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি এবং পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের লাশ দাফনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। রুবেলের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই সব ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: শাহজালালে ২৭৩ আইফোন জব্দ

ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। এ সময় রুবেলের স্ত্রী চৈতি ফারহানা তার আবেদনে সাড়া দেওয়ায় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ায় ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা