ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

সান নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগের সূচনা করেছে।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় খাদ্য সংকট সৃষ্টি করেছে

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে বুধবার সৌদি সফরে যান এরদোগান। তার এ সফরকে দুদেশের মধ্যকার টানাপোড়ের অবসানের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইয়েনি শাফাক ও আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সৌদি সফরে যাওয়ার আগে কামাল আতাতুর্ক বিমানবন্দরে এরদোগান বলেন, সৌদিতে আমার সফরের মূল ফোকাস হচ্ছে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কের সূচনা করা।

আরও পড়ুন: পাটুরিয়া রুট ব্যবহারের অনুরোধ

দুই নেতার বৈঠকের পর তুরস্ক প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং সব ধরনের উন্নয়নের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা

গত মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে, রিয়াদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হচ্ছে প্রেসিডেন্ট এরদোগানের এই সফর। রিয়াদ সফরে গেলে এরদোগানকে বরণ করে নেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা