আন্তর্জাতিক

ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা হিসেবে ৩ হাজার ৩০০ কোটি ডলারের সহায়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার ওপর ‘হামলা’ নয় বরং ‘আগ্রাসন ঠেকাতে’ কিয়েভকে এই সহায়তা দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে কংগ্রেসকে এই অর্থ অনুমোদন দেওয়ার কথা জানান বাইডেন। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জন্য এ অর্থ অনুমোদন করা কঠিন ছিল। এটি ইউক্রেনের প্রতিরক্ষায় কাজে লাগবে।

এদিকে বাইডেন ঘোষণা করা এই বড় প্যাকেজের মধ্যে আছে সামরিক খাতে ২০ বিলিয়ন ডলার, অর্থনৈতিক খাতে সাড়ে ২০ বিলিয়ন ডলার ওমানবিক সহায়তায ৩ বিলিয়ন ডলার।

এটি সস্তা নয় উল্লেখ করে বৃহস্পতিবার দেওয়া ভাষণে বাইডেন আরও বলেন, আগ্রাসন বন্ধ না হলে আরও বেশি মূল্য দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সহায়তা দিয়েছে, তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাঙ্কের বিপরীতে ১০ টি ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র দেওয়ার সামিল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

এদিকে, বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন ইউক্রেনের প্রতি পশ্চিমা সামরিক সমর্থন পুরো মহাদেশের নিরাপত্তার জন্য হুমকি। এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে পৌঁছেছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা