স্বাস্থ্য

বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। নতুন করে ২ হাজার ৫৬১ জনের প্রাণহানি হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৬ হাজার ২৪৯ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৬৩৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৫১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৪১৬ জন।

আরও পড়ুন: খুন-ধর্ষণ নিয়ে মিডিয়া ট্রায়াল বন্ধ করুন

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। এর আগের দিন বৃহস্পতিবার করোনায় ২ হাজার ৬৫৫ জনের মৃত্যু, আর ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জনের সংক্রমিত হওয়ার তথ্য জানা গিয়েছিল।

প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩০১ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৪১ জন। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও ব্রাজিলের মতো দেশগুলো।

দৈনিক করোনা সংক্রমণের তালিকার প্রথমে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩২ জনের। আর মারা গেছেন ২৩৯ জন। এছাড়া বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬৯২ জন। ২৪৭ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২০ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

তবে বিশ্বে করোনাভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৬ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ৭১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা