ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এমন যুদ্ধ অযৌক্তিক

সান নিউজ ডেস্ক: রাশিয়া সফরের পর আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি। কিয়েভের উত্তরাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি-নাতনিরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ (শয়তান), যখন আপনি এ অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সঙ্গে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা