আমহারা অঞ্চলে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় ২০ মুসল্লির মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার আমহারা অঞ্চলে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় ২০ জন মুসল্লি মারা গেছেন বলে জানিয়েছেন অঞ্চলটির একজন ইসলামিক নেতা।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই সহিংসতাটি প্রতিবেশী টাইগ্রে অঞ্চলের চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়।

বুধবার আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ রয়টার্সকে জানান, গতকাল যখন মুসলমানরা এক ব্যক্তিকে দাফন করার জন্য যাচ্ছিলেন, তখন ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

সাইদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে সমবেত মুসলিমদের দিকে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। পরবর্তী সহিংসতায় অন্যান্যদের মৃত্যু হয়।

তিনি বলেন, সেখানে অনেক দোকানপাট লুটপাট করা হয়েছে। এছাড়া তিনটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। মাদুরে আগুন লেগে একটি মসজিদের সামান্য ক্ষতি হয়েছে।

আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ জানান, এ ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ২৬৫৫ মৃত্যু

সূত্রের বরাতে আলজাজিরা জানায়, আহত ১৫ জনকে গোন্ডার রেফারেল হাসপাতালে পাঠানো হয়। কতজন গুলিবিদ্ধ বা বিস্ফোরণে আহত হয়েছেন, তা স্পষ্ট নয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা