ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার শ্রীলঙ্কার পাশে বিশ্ব ব্যাংক

সান নিউজ ডেস্ক: বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে। অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে দেশটির। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।

আরও পড়ুন: সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

সংকট মোকাবিলায় দাতাদের শরণাপন্ন হচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দ্বীপ রাষ্ট্রটিকে ৬০ কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রয়োজনীয় আমদানি চাহিদা মেটাতে এ অর্থ দেওয়া হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২৭ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানায়, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্ব ব্যাংক ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে। এর মধ্যে ৪০ কোটি ডলার দ্রুত ছাড় দেবে ব্যাংকটি।

বিশ্বব্যাংক জানিয়েছে, সংকট কাটিয়ে ওঠতে দ্বীপ রাষ্ট্রটিকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম

করোনা মহামারি শুরু হওয়ার পরই শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে। গত কয়েক দশকের মধ্যে দেশটি এমন সংকট দেখেনি। এমন পরিস্থিতিতে সেখানে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। অনেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।

জানা গেছে, বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় দেশটির সরকার আমদানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় প্রভাব পড়েছে পরিবহনের ওপর। এদিকে বেড়েছে লোডশেডিংও।

তাছাড়া মুদ্রার অবমূল্যায়নের ফলে পণ্যের মূল্য লাফিয়ে বেড়েছে। এমন অবস্থায় সরকার কিছু ফল ও দুগ্ধ পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গাড়ি, টাইলসসহ বেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কান সরকার।

আরও পড়ুন: তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

প্রসঙ্গত, শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। ১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে। এর প্রধান শহর কলম্বো। ভারতের দক্ষিণ উপকূল হতে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। ২ কোটি জনসংখ্যার এই দেশে ১৪% এর অধিক লোকজনের দৈনিক আয় ১.২৫ মার্কিন ডলারের নিচে। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা