আন্তর্জাতিক

সু চির ৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দেয়। এ নিয়ে মোট ১১ বছরের সাজা হয়েছে সু চির। খবর রয়টার্সের।

এর আগে দুটি ছোটখাট অপরাধে সু চিকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের সাজা দেয় জান্তার আদালত।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ আনে দেশটির সামরিক জান্তা। এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন রয়েছে।

৭৬ বছর বয়সি সু চিকে অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে, তাকে কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। এনএলডির এ নেত্রী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন: পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী সু চির মামলার বিচার বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করছে। বিচার সংক্রান্ত কিছু যেন আদালতের বাইরে না যায় সেজন্য সু চির আইনজীবিদের ওপর আদেশও জারি হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা