গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দুই দেশ পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের মিত্র এই দেশ দুইটি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম বুধবার (২৭ এপ্রিল) থেকে তাদের সরবরাহ বন্ধের কথা জানিয়ে দেয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পোল্যান্ড ও বুলগেরিয়া তাদের দেশে রুশ গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালেও মস্কোর তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে মস্কো। বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানায়, তাদেরও বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়েছে গ্যাজপ্রম।

সম্প্রতি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রুশ জ্বালানি নিতে হলে ডলারের বদলে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করে মস্কো। নয়তো তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে মস্কোর ওই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় গ্যাজপ্রম।

গ্যাস আমদানিতে পোল্যান্ড রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল। তবে সরবরাহ স্থগিত হলেও আপাতত সেটি দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে না। কারণ হিসেবে পোলিশ কোম্পানি পিজিএনআইজি বলছে, তাদের ভূগর্ভস্থ রিজার্ভে বিপুল গ্যাস সংরক্ষিত আছে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৬ লাখ

গ্যাসের বিকল্প উৎসের জন্য চেষ্টার কথা জানিয়েছে বুলগেরিয়া। রাশিয়ার নতুন যে পেমেন্ট সিস্টেমের কথা বলছে সেটিকে বর্তমান চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে দেশটি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা