সারাদেশ

পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)।

আরও পড়ুন: জেসন রয়ের নিষেধাজ্ঞায় রহস্য

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এর আগে সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি হাসপাতালে টিকা নিতে গিয়ে মাসুমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ মার্চ বিকালে ওই ছাত্রীকে কৌশলে বাসা থেকে বের করে ইটবাড়িয়া গ্রামে নিয়ে ধর্ষণ করে মাসুম ও শাকিল। রাতে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি রেখে ফের তাকে ধর্ষণ করে মাসুম। পরে তৃতীয় দফায় ১১ মার্চ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিবাহের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়। এবং ওই এলাকার বিভিন্ন স্থানে রেখে মাসুম তাকে একাধিকবার ধর্ষণ করে।

আরও পড়ুন: পটুয়াখালীতে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা