জেসন রয় (ছবি: সংগৃহীত)
খেলা

জেসন রয়ের নিষেধাজ্ঞায় রহস্য

ক্রীড়া ডেস্ক: ইংলিশ ব্যাটার জেসন রয়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার কোনো কারণ জানানো হয়নি। বিষয়টি তাই রহস্যজনক বলে মনে হচ্ছে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এক বিবৃততে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে রয়কে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

ইংল্যান্ড এবঙ্ঘ ওয়েলসের পেশাদার ঘরোয়া খেলায় সাজা প্রদানকারী সংস্থা ‘ক্রিকেট ডিসিপ্লিন কমিটি (সিডিসি)’ রয়কে এ শাস্তি প্রদান করেছে।

বিবৃতিতে ইসিবি জানায়, ‘রয় এমন আচরণ করার অভিযোগটি স্বীকার করেছে। যেটি ক্রিকেটের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে কিংবা ক্রিকেট, ইসিবি ও তার নিজেকে অসম্মানিত করতে পারে।’

আরও পড়ুন: আজ সিরিজ নির্ধারণী ম্যাচ

এদিকে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জরিমানার অর্থ প্রধান করতে হবে তাকে। তবে নিষেধাজ্ঞার বিষয়টি শিথিল করেছে ইসিবি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও রয়ের ভালো আচরণের শর্তে আগামী ১২ মাসের জন্য তার নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা