টাইগ্রেসদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি (ছবি: সংগৃহীত)
খেলা

ভারতকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান

ক্রীড়া প্রতিবেদক: নারী ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে টাইগ্রেসদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়ার বিপক্ষে জিততে না পারা বাংলাদেশের সামনে এখন সহজ সুযোগ। ভারতকে হারাতে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান।

হ্যামিলটনে টসে জয় পেয়ে আগে ব্যাটিং করতে নামে ভারত। নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারতের মেয়েরা। ১৫ ওভারে তোলে ৭৪ রান। তবে ৩০ রান করা স্মৃতি মান্দানাকে নাহিদা আক্তার ফেরালে ভাঙে শক্ত সেই জুটি। এরপর কোনও রান যোগ করার আগেই আরও দুই উইকেট হারিয়ে ফেলে ভারত।

রিতু মণি পরপর দুই বলে ফেরায় ৪২ রান করা শেফালি ভার্মা এবং রানের খাতা না খোলা মিতালি রাজকে। চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করেন যষ্টিকা ভাট এবং হারমাপ্রিত কৌর। তবে ১৪ রান করা হারমানপ্রিতকে রান আউটের ফাঁদে ফেলে ফেরান হারমান প্রিতকে।

ম্যাচে পঞ্চম উইকেটে রিচা ঘোষকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অর্ধশতক হাঁকানো যষ্টিকা। রিচা ফেরেন ২৬ রান করে, যষ্টিকা হাফসেঞ্চুরি ছুঁয়েই রিতু মণির বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নের পথে।

শেষদিকে পূজা ভাস্ত্রাকরের ৩০ এবং স্নেহ রানার ২৭ রানের উপর ভর করে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: দেশে আসছেন না সাকিব

ম্যাচে বাংলাদেশের হয়ে রিতু মণি ৩৭ রানে ৩ উইকেট এবং নাহিদা ৪২ রানে ২ উইকেট পান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা