ছবি-সংগৃহীত
খেলা

ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : ভারত নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সহজ জয়ই তুলে নিয়েছে টাইগ্রেসরা।

আরও পড়ুন : আমরা দুই ম্যাচই জিততে চাই

আজ (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলায় আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচে ৪ উইকেটের জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে জ্যোতির দল।

১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে ওপেনার শামীমা সুলতানার দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দলকে ৮৫ রান পর্যন্ত নিয়ে থামেন শামীমা। ৪৬ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ৪২ রান।

আরও পড়ুন : ২০০ টাকায় টাইগার-আফগান টি-টোয়েন্টি

অধিনায়ক নিগার সুলতানা ২০ বলে ১৪, ওপেনার সাথী রানী ১০ বলে ১০ আর শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে ১২ করে আউট হন। নাহিদা আক্তার ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৮ বলে ৭ রানে ছিলেন রিতু মনি। ১৮.২ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন স্মৃতি মান্দানা। এরপর শেফালিও দ্রুত ফিরেছেন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে অধিনায়ক ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে কোনোরকমে একশ রান পার করে ভারত নারী দল।

আরও পড়ুন : হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

বাংলাদেশের হয়ে লেগস্পিনার রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একাই নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন ১৭ রানে শিকার করেন দুটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা