বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের একটি দৃশ্য/ফাইল ছবি
খেলা

২০০ টাকায় টাইগার-আফগান টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক: টেস্ট-ওয়ানডের পর সফররত আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে টাইগাররা। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুইটি খেলবেন সাকিব আল হাসান, রশিদ খানরা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে, বুধবার (১২ জুলাই) থেকে অনলাইন ও সরাসরি শুরু হয়েছে ম‌্যাচ দুইটির টিকিট বিক্রি।

এবার সর্বনিম্ম ২০০ টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়ায় আফগান-টাইগারদের লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটির দাম ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের।

আরও পড়ুন: ১২৬ রানেই গুটিয়ে গেল আফগানরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া যাবে এসব টিকিট।

অনলাইনেও টিকিট বিক্রি করছে বিসিবি। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে।

আরও পড়ুন: হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

বিসিবির অফিসিয়াল পেইজ ( https://ticket.tigercricket.com.bd/registration ) থেকে টিকিট কাটা যাবে। টিকিট ক্রয় নিশ্চিত হলে মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেটা দিয়ে সংগ্রহ করতে হবে টিকিট। টিকিট কেনার পর জাতীয় পরিচয়পত্র নিয়ে উল্লেখিত কাউন্টার থেকে সশরীরে টিকিট সংগ্রহ করতে হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা