সারাদেশ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শওকত জামান, জামালপুর: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ মার্চ) সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ সময় বাদশা মিয়া নামে একজন গুরুতর আহত হয়।

আরও পড়ুন: জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

মেহেদী হাসান (১৭) ঝাড়কাটা এলাকার তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সকালে মেহেদী হাসান মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে ঝাড়কাটা বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় তার মোটরসাইকেলের সামনে বাদশা মিয়া নামে একজন বৃদ্ধ চলে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাদশা মিয়া ও পরে একটি ব্রীজের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত বাদশা মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে, রোববার সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় বাসের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আব্দুল কুদ্দুস বাঁশচড়া ইউনিয়নের ফরিদপুর ঘুইলেবাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ঢাকাগামী একটি রাজিব বাস দ্রুতগতিতে গোপালপুর বাজারের দিকে আসছিলো। এমন সময় আব্দুল কুদ্দুস বাই-সাইকেল চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। গোপালপুর বাজারের সামনে দ্রুতগামী বাসটি আব্দুল কুদ্দুসকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা