সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে বাবার মৃত্যু। মৃত: মাওলানা আজহার আলী ও শিশুপুত্র
সারাদেশ

সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে বাবার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : পানিতে ডুবে সন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই শিশুর বাবাও মারা যায়। নিহত পিতা-পুত্রের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে।

আরও পড়ুন: সেই ২৮ নাবিক এখন রোমানিয়ায়

নিহত মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

দুর্ঘটনায় নিহত মাওলানা আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, দক্ষিণ জগতপুর গ্রামের মাওলানা আজগর আলী শিশুপুত্র জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়।

শনিবার ( ৫ মার্চ) দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে আসার সময় লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মটরসাইকেলযোগে আসার পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা