সারাদেশ

সুবর্ণচরে শ্যালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক মো. রাশেদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা

শনিবার (৫ মার্চ) বিকেলে নিহত যুবককের বড় ভগ্নিপতি মো.সালা উদ্দিন বাদী হয়ে একমাত্র আসামি মো.তাজুল ইসলাম ওরফে তজল হকের নাম উল্লেখ করে চর জব্বার থানায় এ মামলা করেন। মামলার আরও অজ্ঞাত তিনজনের নাম উল্লেখ করেছেন।

তবে এ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি।

মামলার বিষয়ে নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.জিয়াউল হক।

আরও পড়ুন:দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীতে শ্যালক মো.রাসেদকে (১৯) পিটিয়ে হত্যা করে দুলাভাই। সেই একই এলাকার মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিল।

ঘটনার পর থেকে আসামি তাজুল ইসলাম ওরফে তফজল পলাতক রয়েছেন। তাজুল ইসলাম তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

মামলার বাদী নিহত রাশেদের ভগ্নিপতি সালা উদ্দিন বলেন, মামলার আসামি রাশেদের খালাতো বোনের জামাই তাজুল ইসলামের সাথে পূর্বের ইটভাটার ১ হাজার টাকা পাওনা নিয়ে কথাকাটাকাটি হয়। পরে এর জের ধরে তাজুল ইসলামের সাথে রাশেদের ঝগড়া বেঁেধ যায়। এক পর্যায়ে তাজল রাশেদকে মারধর করে। এতে রাশেদ গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে গত শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন:আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

মামলার বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহত ভগ্নিপতি বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি তাজুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা