সারাদেশ

চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: রংপুর নগরীর একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শহিদুল ইসলাম শহীদ (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

শনিবার (৫ মার্চ) বেলা দেড়টার দিকে নগরীর কলেজ রোড দর্শনা এলাকার নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম শহীদ রংপুরের পীরগঞ্জের হলদিবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রংপুরে এসে কোচিং করছিলেন।

ছাত্রাবাসের মালিক শামীম বলেন, শহিদুল শুক্রবার রাতে রুমে একা ঘুমিয়েছিলেন। সকালে উঠতে দেরি হওয়ায় সন্দেহ হলে অনেক ডাকাডাকি করেন তারা। একপর্যায়ে বাধ্য হয়ে দরজা ভেঙে দেখেন শহীদ ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায়। দ্রুত থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন:আমরা আন্দোলন করব

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, শহিদুল এই বছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করতে রংপুরে আসেন। সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ দেখে মেস থেকে আমাদের খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলছে।

তিনি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে কিছু কথা লেখা রয়েছে। তার মৃত্যুতে যেন কোনো মামলা না হয়, সেটিও নোটে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে এই আত্মহত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপারকে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন:যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা

শহিদুল সুইসাইড নোট লেখা ছাড়াও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছিলেন। পোস্টে লিখেছেন, প্রথমবার এই চিঠি লিখছি এবং শেষবারও। আমায় ক্ষমা করবেন, আমার কথার অর্থ যদি না বোঝেন। আমার জন্ম এক দুর্ঘটনার মতো। শৈশবের একাকিত্বের অভাব আমি কখনো কাটিয়ে উঠতে পারিনি। হতে পারে পৃথিবী আমার জন্য কঠিন।

আরেকাংশে লিখেছেন, আমি সব সময় একজন মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম। আর তাকে ভালোবেসে একটা উপন্যাস লিখতে শুরু করলাম। সেই উপন্যাসে পাঠকদের মুগ্ধ করে রাখতে চাইছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শুধু এই ভয়ংকর লেখাটাই লিখতে পারলাম।

ওই পোস্টের শেষাংশে লিখা ছিল, লেখাটা যখন আপনারা পড়বেন, তখন আমি আপনাদেরকে ছেড়ে অনেক দূরের না ফেরার দেশের যাত্রী। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে ভালোবাসেন। খুব বেশি গুরুত্বপূর্ণ ছিলাম না হয়তো কারোর কাছে। তবে ছিলাম তো..? আমি বারবার বাঁচতে চেয়েছিলাম কিন্তু আমি আর বাঁচতে পারলাম না। আমার পরিবারের কাছে একটা আর্জি, আমার জন্য কোনো প্রকারের অভিযোগ দায়ের করবেন না।

আরও পড়ুন:অভিমানে গৃহবধূর আত্মহত্যা

এদিকে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ধারণা করা হচ্ছে, হতাশ হয়ে ছেলেটি মারা গেছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা