সারাদেশ

অভিমানে গৃহবধূর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইলে ইন্টারনেট ডাটা কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম রিয়া আক্তার (২০)। রিয়া উপজেলার সাধেরজঙ্গল গ্রামের শাকিল মিয়ার স্ত্রী।

আরও পড়ুন:আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

শুক্রবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই করিমগঞ্জ থানা পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রিয়া আক্তার উপজেলার সাধেরজঙ্গল গ্রামের লিটন মিয়ার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ রিয়ার মোবাইলের ইন্টারনেট ডাটা স্বামী শাকিল মিয়া ব্যবহার করে শেষ করে ফেলেন। ফলে রিয়া স্বামী শাকিলকে ইন্টারনেট ডাটা কিনে দিতে বলেন। কিন্তু শাকিল ইন্টারনেট ডাটা কিনে না দেওয়ায় রিয়া বসতঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন:আফগানদের দরকার ১১৬ রান

নিহতের স্বামী শাকিল মিয়া বলেন, আমাদের মধ্যে পারিবারিক কোনো কলহ ছিল না। গত রাতে মোবাইলের ইন্টারনেট ডাটা শেষ করায় আমাকে বলে নতুন ডাটা কিনে দিতে। তখন আমি বলেছি ডাটা কিনে দেব। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলে রিয়া আত্মহত্যা করে।

জাফরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আঙ্গুর বলেন, রিয়া ও শাকিলের মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল না। তবে তুচ্ছ বিষয় নিয়ে অভিমানে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা