সারাদেশ

বোয়ালমারীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালকের ভেঙ্গে গেল পা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না বাজার মোড়ে অবৈধ ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নাজিম কাজীর (২১) বাম পা ভেঙ্গে আহত হয়েছে।

আরও পড়ুন: ফের হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিত

আহত নাজিম কাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে রেফার করে। নাজিম কাজী বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারন গ্রামের নজরুল কাজীর ছেলে।

জানা যায়, রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাজিম কাজী মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী উপজেলা মধুখালী যাওয়ার পথে ময়না ইউনিয়নের পাঁচ ময়না বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে মাটি নিয়ে আসা ট্রলির চালক মিজানুর রহমান তাকে সজরে ধাক্কা দেয়।

এ সময় নাজিম কাজী রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

এ ব্যাপারে ডা. শারমিন জাহান টুম্পা বলেন, নাজিম কাজীর বাম পায়ের গিরার নিচে থেকে ভেঙ্গে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, আহত নাজিম কাজীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা স্থলে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা