সারাদেশ

কোম্পানীগঞ্জে অটোচালক হত্যা: কারাগারে ১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের অটোরিকশাচালক বলরাম মজুমদার (১৫) হত্যা মামলায় এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কেটিএমহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আবদুল মোতালেব লিটনকে (৩৫) ফেনীর সোনাগাজীর চরসাহাভিকারী গ্রামের আবদুল আলীর ছেলে এবং আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, ফেনীর সোনাগাজীসহ আশপাশের জেলায় ৪-৬টি গরু চুরির মামলা রয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, আটক আসামি লিটনকে অটোচালক হত্যা ও গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলাও রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগির একটি ধানক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেফতার দেখাল। তবে নিহত অটোচালকের রিকশাটি এখনো নিখোঁজ রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা