ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়াতে অপহৃত ৭ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে অপহৃত ৭জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে অভিযুক্ত অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি কোস্টাগার্ড।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় হয়। এর আগে শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেরার মনপুরা উপজেলার মেঘনা নদীর চর সাকুচি বঙ্গপোসাগররের একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে মেঘনা নদী থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।

হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভোলা জেলার মনপুরা থেকে ৭ জন জেলেকে একটি ডাকাত দল মুক্তিপণের জন্য অপহরণ করে। অপহৃত জেলেরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন রহমানপুর এলাকার বাসিন্দা। পরবর্তীতে ডাকাত দলের মোবাইল নম্বর ট্র্যাক করে জানা যায় মুক্তিপণ দাবীকৃত নম্বরটি ভোলা জেলার মনপুরা উপজেলাধীন দাসের হাট এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন: ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করল ছোট ভাই

এ তথ্যের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম এর নেতৃত্বে বিসিজি স্টেশান হাতিয়া ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেলার মনপুরা উপজেলার ও হাতিয়ার চর আতাউর এর দক্ষিণ পার্শ্বে অভিযান চালানো হয়। অভিযানে জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহৃত জেলেদের হাত পা বেধে বোটে ফেলে চলে যায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অপহৃত জেলেদের উদ্ধার করে হাতিয়া থানার ওসির উপস্থিতিতে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা