ছবি: সংগৃহীত
সারাদেশ

মুজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবাদমান দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই নূর উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার মামলা পিবিআইতে স্থানান্তরের পর এক বছর অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত মামলার চার্জশীট দেওয়া হয়নি। তাছাড়া, ভিডিও ফুটেজে পরিলক্ষিত যে সকল আসামিদের হাতে অস্ত্র ছিল তাদেরকে কারা নির্দেশ দিয়েছিল এবং কাদের নির্দেশে তারা এ নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে বা কোথা থেকে তারা অস্ত্র পেলো, প্রদর্শিত অস্ত্র কোথায় গেলো এবং গ্রেপ্তারকৃত আসামিদের সাথে কাদের কথা হয়েছিল সে সংক্রান্ত কললিস্ট অনুসন্ধান করে হত্যাকান্ডের মূল কুশীলবদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।

আরও পড়ুন: অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

সকল সংস্থার আন্তরিকতা দরকার উল্লেখ করে নিহতের বড় ভাই নূর উদ্দিন বলেন, পিবিআইসহ অন্যান্য সংস্থা আন্তরিকতা সহকারে তদন্ত করলে এ হত্যাকান্ডের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এ সময় মুজাক্কির যদি আপনাদের ভাই হতো তাহলে ন্যায় বিচার না পেলে আপনারা কি করতেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই কারো প্রভাবে না প্ররোচনায় প্ররোচিত না হয়ে বিবেক বুদ্ধি দিয়ে মুজাক্কির হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিহতের বড় ভাই নূর উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আর্তনাদ শুনতে পান তাহলে আমরা ন্যয় বিচার পাবো। আপনি মানবতার মা।

আরও পড়ুন: ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সংবাদ সম্মেলনে মুজাক্কিরের বাবা মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী, মাতা মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে গুলিবিদ্ধ হয়ে পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং তার বিরোধী পক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা