সারাদেশ

বহু কষ্টে একটা বিয়ে করেছি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বহু কষ্টে একটা বিয়ে করেছি। বিয়ের আগের দিন মা বললেন বাসা থেকে বের হবি না। এমন সময় শুনলাম নেত্রীর ওপর গুলি হয়েছে। শুনেই বাইরে বের হলাম। পুলিশ চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। পরে আমি বললাম আজকে অ্যারেস্ট কইরেন না কাল আমার বিয়ে। পরে তিনি আমাকে ছেড়ে দেন। বাচ্চা জন্মের সময় জেলে ছিলাম। আমাদের জন্মের সময় আমার বাবা জেলে ছিল।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও জেলা কালচারাল অফিসার রুনা লায়লা প্রমুখ উপস্থিত ছিলেন।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কিছু জিনিস চেয়েছিলাম। তখন তিনি বলেন, তুমি কী চাও? আমি ডিএনডি, লিংক রোডসহ কয়েকটি প্রজেক্ট চেয়ছি এবং তিনি দিয়েছেন। তখন তিনি বললেন এটুকুই তোমার চাওয়া। এতে তোমার লাভ কী? তখন বললাম মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য কাঁদে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল, সেখানে নারীদের ইজ্জত বিক্রি হত। নারায়ণগঞ্জে পুলিশ তখন পেত ৪৫ টাকা। ৫০টা মদের দোকান ছিল। ১৪ থেকে ১৫ হাজার লোক ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আপাকে বললাম আমি এই শপথ করেছি। তিনি বললেন, তুমি করো। আমি বললাম বাধা আসবে, তিনি বললেন বাধা আসবেই, তখন সকলে মিলে সাড়ে তিন কোটি টাক দিল। আমার বড় ভাই সেলিম ওসমান দিলেন দেড় কোটি টাকা। সেই টাকা দিয়ে তাদের পুনর্বাসিত করেছি।

আরও পড়ুন: দেশে কোনো নিরপেক্ষ লোক নেই

শামীম ওসমান বলেন, জনগণের ভোটে পাস করেছি তাই আমাদের দায়িত্ব কাজ করা। নারায়ণগঞ্জের ৯০ শতাংশ কাজ আমাদের হাত দিয়ে হয়েছে। তোলারাম কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য পদত্যাগ করেছিলাম। ডিএনডির জন্য সংসদে মন্ত্রীকে বলেছিলাম আমি পদত্যাগ করব, না হয় আপনি পদত্যাগ করবেন।

তিনি আরও বলেন, চাষাঢ়ার হলটির নাম জিয়া হল ছিল না, সেটা টাউন হল ছিল। আমি সেটাকে মুক্তিযোদ্ধাদের নামে করেছিলাম। পরবর্তীকালে এসে আবার দেখলাম সেটা জিয়া হল। কারো নাম নিয়ে আমার কোনো আপত্তি নেই। এটা জেলা প্রশাসনের সম্পত্তি। এখানে কমিটি নেই, যারা ছিলেন মারা গেছেন। আমি চেয়েছিলাম এটা ওয়ান স্টপ সার্ভিস হবে, তারা সবকিছু এখানে পাবে।

আরও পড়ুন: আগামী বছরে স্কুলে সপ্তাহে ২ দিন ছুটি

শামীম ওসমান বলেন, জেলা প্রশাসক সাহেব, আপনারা মনে করবেন এটা আপনাদের এলাকা। এমনভাবে কাজ করবেন যেন আপনি চলে গেলে চোখে পানি আসে। ইচ্ছে করলে কাগজে সই করে চলে যেতে পারেন অথবা আমাকে কাজে লাগাতে পারেন। আপনি এখানে কাজের জন্য এসেছেন। আপনার টিমটাও খুব ভাল। এক দুইমাস পরে হয়ত আমাকে পাবেন না। আমি রাস্তায় থাকব, আমরা রাস্তায় থাকার লোক। চারিদিকে গন্ধ পাচ্ছি। আগের থেকেই আমি গন্ধ পাই এবং যা বলি তা হয়।

তিনি আরও বলেন, ‘শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কোথায়, নারায়ণগঞ্জের কেথায় মিটিং হয়েছে সবই জানি। এই নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আপনারা যদি খেলতে চান। আসেন খেলি, আমি খেলতে চাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা