ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ১৬ জন বাসের যাত্রী ও ট্রাকে থাকা শ্রমিক আহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী বাসটি পিরোজপুর যাচ্ছিলো। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লীবিদুত্যের শ্রমিক নিয়ে বরিশাল আসছিলো। ঘটনাস্থলে এসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনা স্থলেই নিহত হন পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দপদপিয়ার বাসিন্দা বাসের সুপার ভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে মারা যান পটুয়াখালির গলাচিপার বাসিন্দা নুরবানু ।

আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা