সারাদেশ

দ. আফ্রিকায় নোয়াখালীর আরও এক প্রবাসী খুন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন নোয়াখালীর আরও এক প্রবাসী। ঘটনার পর হত্যাকারী তাঁর বাসা ও দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মোহাম্মদ হাসান (৩৩) নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামের গুনহাজী বেপারি বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে। ৬-৭ বছর আগে আফ্রিকায় কৃষাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাসানের বড় ভাই টিপু।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আফ্রিকার প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তাঁর ছোট ভাই হেলালও থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে ব্যবসা শুরু করেন তিনি। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার জন্য ওই দেশের (আফ্রিকান) এক যুবককে কর্মচারী হিসেবে নেন হাসান। দীর্ঘদিন পর বাড়ি আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন হাসান।

আরও পড়ুন: মালিতে সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে যান হাসান। রাতের কোনো একসময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। হাসানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা