ছবি: সংগৃহীত
সারাদেশ

ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করল ছোট ভাই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে কৌশলে অপহরণ করার অভিযোগে মো. ফরহাদ নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

জানা গেছে, বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিশেষ কৌশলে বিয়ে করেছে ফরহাদ। শনিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কানন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

রোববার র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার সংবাদমাধ্যমকে বলেন, ফয়সাল ও ফরহাদ আপন দুই ভাই। নবম শ্রেণির ছাত্রী ভিকটিমের সঙ্গে মোবাইল ফোনে ফয়সালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম ১২ ফেব্রুয়ারি করোনার টিকা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফয়সালের কথামত তার ভাই ফরহাদের সঙ্গে সাগরপথে চট্টগ্রাম চলে আসে। ভিকটিমের সঙ্গে ফয়সালের কথা ছিল চট্টগ্রাম আসার পর তাকে বিয়ে করবে। কিন্তু ভিকটিমকে অপহরণের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ থানা পুলিশ ফয়সালকে আটক করে। এরপর ফয়সাল ও তার পরিবারের সদস্যরা আসামি ফরহাদকে মেয়েটিকে ফিরেয়ে সন্দ্বীপে নেওয়ার অনুরোধ করে। কিন্তু ফরহাদ তাকে নিয়ে ফিরে যায়নি।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, সে প্রথমে হাটহাজারী সন্দ্বীপ পাড়া এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয় ও ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা ছলিমপুর ছিন্নমূলের এক কথিত কাজীর সহায়তায় বিয়ে করে। ১২ ফেব্রুয়ারি টিকা দিয়ে ভিকটিম ফেরত না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে জানতে পারে ফরহাদ ফুসলিয়ে বিয়ের প্রলোভনে ভিকটিমকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা সন্দ্বীপ থানায় মামলা করেন। মামলা দায়ের পর থেকে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে আটকের লক্ষ্যে র‍্যাব কঠোর নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বায়েজিদ থেকে ফরহাদকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে।

র‍্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, ফরহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে অসৎ উদ্দেশ্যে ভিকটিমকে অপহরণ করে আত্মগোপন করেছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা