সারাদেশ

শিয়ালের মাংস বিক্রি করায় একজনের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রির সময় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তির নাম আবদুল মালেক (৪০) বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপাজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বণ্যপ্রাণী সংরক্ষন আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবর্ণৃচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: উলিপুরে শহীদ দিবস পালনের সভা অনুষ্ঠিত

বন বিভাগের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।পরবর্তীতে জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি আরও জানান, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দন্ডনীয় অপরাধ। তিনি বলেন আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা