সারাদেশ

সৈয়দপুরে রেলওয়ে পুলিশের নতুন ব্যারাক হাউস উদ্বোধন

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের নতুন ব্যারাক হাউস উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত বহুতল ব্যারাক হাউসটি উদ্বোধন করেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) মো. দিদার আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. মমতাজুল হক, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, রেলের সহকারী পুলিশ সুপার তবারক আলী প্রমুখ।

এর আগে রেলওয়ে সৈয়দপুর জেলার পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান অ্যাডিশনাল আইজিকে রেলওয়ে পুলিশ ক্লাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুন: উলিপুরে বিবিএফজি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

অতিরিক্ত মহাপরিদর্শক মো. দিদার আহম্মদ বলেন, নাগরিক সেবা নগরবাসীর দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ঠিক সেভাবে পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই বহুতল ভবনটি নির্মাণ করা হয়।

তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশ যত আধুনিকায়ন হবে যাত্রীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, ব্যারাক হাউস নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ টাকা। কাজ করেছে গণপূর্ত বিভাগ, নীলফামারী ও রেলওয়ে জেলা পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা