সারাদেশ

সৈয়দপুরে ভোট কারচুপির অভিযোগ

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কামারপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে ভোটে কারচুপি হয়েছে। বুধবার (২৯ডিসেম্বর) দুপুরে এমন অভিযোগ তুলে নিজের বাসভবন দলুয়া চৌধুরীপাড়ায় সংবাদ সম্মেলন করেন টিউবওয়েল মার্কা প্রার্থী আমজাদ হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল আলীম তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমার ওয়ার্ডে নিয়ামতপুর গণসাহায্য সংস্থা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পুলিশ-প্রশাসনের সহযোগিতায় ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোট গ্রহণ শেষে গণনার সময় প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল আলীম প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্মকর্তার স্ত্রীর হস্থক্ষেপে ফলাফল প্রায় এক ঘন্ট বিলম্ব করা হয়।

পরে ফলাফল পরিবর্তন করে তাকে ৮৯১ ভোটে বিজয়ী আর আমার প্রাপ্ত ভোট সংখ্যা দেখানো হয় ৭৪৬টি। প্রকৃত পক্ষে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯শ’র বেশি হবে বলে আমার এজেন্ট ও কর্মী-সমর্থকরা দাবি করছেন। এছাড়া আমি বিগত দু’বারের নির্বাচিত মেম্বার ছিলাম। এ সময় এলাকার উন্নয়নে ব্যপক কাজ করেছি। এখন আমার বয়স হয়েছে। এটাই হয়তো জীবনের শেষ নির্বাচন। আমি জনগণের অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ আমাকে ভোট দিলেও কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। তিনি ভোট পুনরায় গণনা, কারচুপির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত আমজাদ হোসেনের এজেন্ট আশরাফুল কোরানী বলেন, ভোট গণনার সময় আমাকে দূরে বসিয়ে রাখা হয়েছিল। প্রতিবাদ করলে প্রিজাইডিং কর্মকর্তা আমাকে শান্ত থাকতে বলেন। গণনা শেষে কৌশলে ভোটের ফলাফল পরিবর্তন করে আব্দুল আলীমকে বিজয়ী ঘোষণা করেন।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন নিরপেক্ষ ও ‍সুষ্ঠু হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তবে কোন প্রার্থীর নির্বাচনী ফলাফলে কোন সন্দেহ বা অভিযোগ থাকলে গেজেট প্রকাশের ৩০দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনানে মামলা করতে পারেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা