সারাদেশ

ভোলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

আদিল হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভোলা জেলা সংসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ভোলা জেলা সংসদের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ভোলা জেলা সংসদের সভাপতি আল-আমিন মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভোলা জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাইম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা জেলায় প্রায় ২১ লক্ষ মানুষের বাস। ভোলার মানুষ মৌলিক অধিকার তথা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বৈষম্যের শিকার। বাংলাদেশের পটায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ থাকলেও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভোলার সাধারণ জনগণ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি এলাকার সার্বিক উন্নয়নে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ এবং সংস্কৃতির উন্নয়নে বিশ্বাসী। সেই সত্যকে উপলব্ধি করেই আমাদের দাবি আগামী দিনে ভোলা জেলায় অতি দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। আগামী দিনে জাতীয় উন্নয়ন ধারায় ভোলা জেলাকে সমান তালে চালাতে হলে উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জোর দিতেই হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা