গোলাম রাব্বানীর ওপর হামলা, গ্রেফতার দুই
সারাদেশ

গোলাম রাব্বানীর ওপর হামলা, গ্রেফতার দুই

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজৈর ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় এলাকা থেকে সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা এবং একই এলাকার জহিরুল মাতুব্বর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে মামলা নেয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তবে হামলার হোতা নবনির্বাচিত চেয়ারম্যানকে বাদ দিয়ে পুলিশ মামলা নিয়েছে বলে অভিযোগ করেছেন বাদী গোলাম রাব্বানীর বাবা এম এ রশীদ আজাদ।

রশীদ আজাদ বলেন, ‘মামলা থেকে হামলার হোতা নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়েছে থানা। অথচ ঘটনার দিনেই আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ করি। আর একদিন পর তার নাম বাদ দিয়ে মামলা গ্রহণ করে পুলিশ। পরে চেয়ারম্যানের ছেলেকে প্রধান আসামি করে মামলা নেয়া হয়। এখন বাকি আসামিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগের ব্যাপারে রাজৈর থানার ওসি শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচন পরবর্তী ব্যবস্থা সামাল দিতে ঘটনার দিন মামলায় সময় দিতে পারেননি। সোমবার রাতে মামলা নিয়ে পুলিশের এক উপপরিদর্শককে আসামি গ্রেফতার ও তদন্তের নির্দেশ দেয়া হয়।’

তিনি বলেন, ‘যারা প্রকৃত দোষী তাদেরকেই আসামি করা হয়েছে। নির্দোষ ব্যক্তিদের যেন হয়রানি করা না হয় সেভাবেই মামলা হয়েছে।’

এর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ওই দিন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করছিলো। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়।’

তবে এ বিষয়ে মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী কেন্দ্র দখল করতে এসেছিলেন। পরে তাকে প্রতিহত করেছে স্থানীয়রা।’

নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে হেরে যান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা