সারাদেশ

রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার ছাত্রলীগ কর্মী মো. নূরুল আলম রাজু (২০) হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ১৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো—জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইমন ও দিপু। মামলার অন্যতম আসামি পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনসহ ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রবিন বর্তমানে কারাগারে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান গণমাধ্যমকে জানান, রায়ে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় অন্য আদালতে মামলা চলছে।

আসামিপক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা