পরাজয়ের আশঙ্কায় নৌকায় উঠলেন বিদ্রোহী
সারাদেশ
বোয়ালমারী

পরাজয়ের আশঙ্কায় নৌকায় উঠলেন বিদ্রোহী

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ'লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা মৎস্যজীবীলীগের সদস্য পলাশ বিশ্বাস। মনোনয়ন বঞ্চিত উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামান ও ইউনিয়ন আ’লীগের সদস্য মো. সাইফুজ্জামান জিন্নাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

নাসির মো. সেলিম বাদে বাকি দুই বিদ্রোহী এর আগেই আ’লীগের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনী এলাকায় ময়না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির মো. সেলিম নিজের অবস্থান এবার নাজুক বুঝতে পেরে অবশেষে তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

নির্বাচনে নিজের ভরাডুবি এড়াতে এবং দলীয় পদ টিকিয়ে রাখতে নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থী নাসির মো. সেলিম সরে দাঁড়ালেন বলে অনেকের অভিমত।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নাসির মো. সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ওই ইউনিয়নের আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলাশ বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, পৌরসভার কাউন্সিলর মো. মান্নান মোল্যা প্রমুখ।

প্রসঙ্গত, দলীয় প্রার্থীর বিরুদ্ধে আ’লীগের পদে থেকে প্রার্থী হওয়ায় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিমকে ১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়। চিঠিতে ৬ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বলা হয়।

কিন্তু প্রত্যাহার না করায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিমের বিরুদ্ধে ১০ ডিসেম্বর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হয়েছে।

সান নিউজ/কামরুল/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা