সারাদেশ

উলিপুরে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। তবে এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। হাতিয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে আচরণবিধি লঙ্ঘন করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ব্যবহার করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএম আবুল হোসেন। তিনি মার্কা পাওয়ার পর থেকেই আচরণবিধি লঙ্ঘন করে বর্তমান জাতীয় পার্টির প্রধানের ছবি ছাড়াও দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙ্গিয়েছেন। তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় রোববার (১৯ ডিসেম্বর) হাতিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শায়খুল ইসলাম নয়া ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিন সোমবার (২০ ডিসেম্বর) ইউনিয়ন ঘুরে দেখা গেছে, হাতিয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএম আবুল হোসেন আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ও ফেস্টুনে নিজ ছবির সঙ্গে বর্তমান দলীয় প্রধান ও প্রয়াত দলীয় প্রধানের ছবি ছাপিয়েছেন। আবার এসব পোস্টার ও ছবি আচরণ বিধির তোয়াক্কা না করে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার দেওয়ালে লাগিয়েছেন।

উলে­খ্য, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ৮(৫) ধারায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনও প্রতিদ্ব›দ্ধী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত থাকে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনও রাজনৈতিক দলের মনোনীত হলে সে ক্ষেত্রে তিনি কেবল তার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে বা লিফলেটে ছাপাতে পারবেন।

একই বিধিমালার ৮ (৮) উপধারায় বলা হয়েছে, কোনও প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়াল বা যানবাহনে পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে ভোটকেন্দ্র ব্যতীত নির্বাচনী এলাকার যেকোনও স্থানে পোস্টার ঝুলিয়ে রাখা যাবে।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএম আবুল হোসেনের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

হাতিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ইতিমধ্যে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ওই সকল ব্যানার ও পোস্টার অপসারণ করতে বলা হয়েছে এবং কোন রকম লাইটিং না করার জন্য বলা হয়েছে। এরপরেও যদি নিদের্শ অমান্য করে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কামরুজ্জামান স্বাধীন/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা