সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাবিতে পোস্টার লাগানোয় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে পোস্টার লাগানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে বা এর আশপাশে যে কোনো ধরনের পোস্টার সাঁটানোর প্রশ্নে নিষেধাজ্ঞা দিয়েছে হল প্রশাসন।

আরও পড়ুন: সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ

এদিকে এক বিজ্ঞপ্তিতে হল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াল লিখন করা যাবে না। এ সময় কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে সকলের সহযোগিতা একান্ত কাম্য।’

অপরদিকে ঢাবিতে পোস্টার সাঁটানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন ১ দল শিক্ষার্থী। বুধবার রাত ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে এই বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

এ সময় জানা যায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এ সকল পোস্টার সাঁটানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ বাংলাদেশির জয়

এরপর শিক্ষার্থীরা প্রথমে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করার পর বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। এর পরে সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর রাত ১২টায় তারা হলে ফেরত যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা