সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূগোল ও পরিবেশ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগটির নামফলক ভেঙে ফেলেছেন শিক্ষার্থীদের একাংশ।

আরও পড়ুন: ৭ কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

উল্লেখ্য, গত রোববার (২৭ অক্টোবর) বিভাগের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ঢেকে নামফলক ভেঙে ফেলেন তারা। বিভাগের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের একটি আবেদন প্রক্রিয়াধীন আছে। সেই আবেদনের সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণ করা হচ্ছে- এমন অভিযোগে বিভাগের শিক্ষার্থীদের একাংশ ওইদিন বেলা ১১টার দিকে বিভাগের নামফলক আংশিক ভেঙে ফেলেন।

এ ঘটনা অবগত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. মিন্নাতুল করিম, ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো ওবাইদুল ইসলাম বিভাগে এসে সভাপতির সঙ্গে বিষয়টি সমাধানে আলোচনা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন করার কারণ হলো স্কলারশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। তবে বিসিএস বা ভূগোল বিষয়গুলোতে চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তবে অন্যান্য ক্ষেত্রে সুবিধা থাকায় শিক্ষার্থীরা এটি পরিবর্তনের দাবি তুলেছেন।

আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

শিক্ষকরা বলছেন, আমরা বিষয়টি রিলেটেড বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। সবার মতামত অনুযায়ী নামটি পরিবর্তন হলে চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়বে। এছাড়া পরিবর্তন করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিন্ডিকেটে পাস করতে হয়। সেটির অপেক্ষা না করেই শিক্ষার্থীদের একাংশ নামফলক ভাঙা এবং শিক্ষকদের ওপর ক্ষিপ্ত আচরণ করছেন। এ থেকে বোঝা যায় একটি পক্ষ এটি নিয়ে রাজনীতি করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থী ও বিভাগটির শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এটি শিক্ষার্থীরা মেনে নিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা