খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
সারাদেশ

দেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাক হানাদার বাহিনীর দোসর আলবদর, আল শামস ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভেবেছিল বাংলাদেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আবার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এ দেশকে চলতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি বাঙালি বীরের জাতি। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে এ বাঙালি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তিনি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন।

এ সময় তিনি বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা