ছবি সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নড়াইল-মাগুরা সড়কের পাজাখোলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাম নবীর মোল্লা (৬৫) ও বাবু বিশ্বাস (৬২)। গোলাম নবী সদর উপজেলার চাঁদপুর গ্রামের সব্দুল মোল্ল্যার ছেলে। অপর যাত্রী বাবু বিশ্বাসের বাড়ি একই গ্রামে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, নড়াইলের গঙ্গারামপুর থেকে বাসটি মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে পাজাখোলা এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আসলাম বিশ্বাসের মুদির দোকানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ১৪ জন।

পরে স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা যাত্রীদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা