ছবি: সংগৃহীত
সারাদেশ

নেত্রকোনায় ভগ্নিপতির হাতে যুবক খুন

নেত্রকোনা প্রতিনিধি: জেলার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস মিয়া (১৯) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভগ্নিপতির বিরুদ্ধে। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ওই উপজেলার শ্রীরামপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পিয়াস মিয়া আটপাড়া উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তার বোন হেনা আক্তার ও ভগ্নিপতি সুনু ফকিরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের রাসেল মিয়ার পতিত জমি নিয়ে সোমবার সন্ধ্যার দিকে তার মেয়ে হেনা আক্তারের সঙ্গে স্ত্রী রুমেলা আক্তারের কথা কাটাকাটি হয়। এ সময় রুমেলার ছেলে পিয়াস মিয়া মাকে ফিরিয়ে আনতে গেলে ভগ্নিপতি সুনু ফকিরের সঙ্গে তার হাতাহাতি ঘটে।

এক পর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন পিয়াস। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, এ ঘটনায় সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা