সারাদেশ

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি প্লাস্টিক কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৫জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার দুপুরে তিলকপুর সড়কের হবির মোড় এলাকায় বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে নওগাঁ এবং বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সোশ্যাল সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় পাচজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো জানান, এক বছর আগে তারা কয়েকজন এ প্রতিষ্ঠান করেন। আগুনে তার প্রায় ২০ কোটি টাকা মূল্যের মেশিনপত্র, উৎপাদিত মাল, কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। আগুনে তার অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে বলতে পারেননি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা