ছবি সংগৃহীত
সারাদেশ

ভূঞাপুরে আ.লীগের ১৮ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে ওই ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম, আমিন মণ্ডল ও জয়নাল আবেদীন ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোন্নাফ আলী, ধর্মবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ফজল হক ও সম্মানিত সদস্য মো. রফিকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম আকন্দ শাপলা, নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী মোল্লা, সহসভাপতি আব্দুর রহমান।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা স্বাক্ষরিত চিঠি বহিষ্কৃত নেতাকর্মীদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কার চিঠিতে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‌‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করা ও বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে বহিষ্কৃতদের দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা