সারাদেশ

কুষ্টিয়ার টিকাদান কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ধীর গতিতে চলা করোনার টিকাদান কার্যক্রম হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। টিকার গাড়ি আসলেই পুনরায় শুরু করা হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলার সব কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঘোষণাও দেওয়া হয়েছে।

ফেসবুকে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর (সোমবার) কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডা. এইচ এম আনোয়ারুল বলেন, সময়মতো টিকার গাড়ি না আসায় হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়েছে কুষ্টিয়ার ৮টি কেন্দ্রের টিকাদান।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ ১৮ হাজার ৪শ ৪৩ জন। প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৭শ ৬১ জন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা