শিয়াল
সারাদেশ

শিয়ালের কামড়ে আহত ১২

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তর পাড়া এলাকায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শিয়ালটি মেরে ফেলেন স্থানীয়রা।

আহতরা হলেন- মান্নান (৫০), খেজু (৭০), জাহাঙ্গীর (৪৬), মান্নান (৫৮), জুয়েল (২০), সেলিম (৪০), হাওয়া (৪০), রোকেয়া (৬০), জোসনা (৩৫) ও হযরত আলী (৬৫)। বাকিদের নাম জানা যায়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় একটি শিয়ালের উৎপাত শুরু হয়। রাতে ১২ জনকে কামড় দেয় শিয়ালটি। তখন এলাকাবাসী মিলে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়। এরপর সকালে আবার শিয়ালের উৎপাত শুরু হয়। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন।

এদিকে শিয়ালের কামড় খেয়ে আহত আব্দুল মান্নান নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা