ছবি: প্রতীকী
সারাদেশ

এটিএম বুথে ডাকাতি, ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের নতুন বাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করেছে ডাকাতরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন।

জানা গেছে, রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে একদল ডাকাত শেরপুর নতুন বাজারে ইউনুস মার্কেটের নিচতলায় ব্যাংকটির এটিএম বুথে যায়। এ সময় নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বলেন, ‘প্রথমে টুপি ও মাস্ক পরে চারজন বুথে ঢুকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা