রিকশা
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে দুই রিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৭) ও শাহেদ মিয়া (৩৫) নামে ২ জন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া, একই উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবু্ল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে শাহেদ মিয়া।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, নিহত দুই অটোরিকশা চালক একটি রিক্সা গ্যারেজে রোববার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের রিক্সা চার্জে দেয়। পরে আজ সকালে গ্যারেজ থেকে অটোরিকশা আনার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা