ফাইল ছবি
সারাদেশ

হাতিয়ায় দুই ট্রলারডুবি: জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দুটি ট্রলারডুবির ঘটনায় ইউসুফ মাঝি (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ার আলী।

ওই ট্রলারডুবির ঘটনায় আবুল কালাম নামে আরেক জেলে নিখোঁজ রয়েছেন।

নিহত ইউছুফ মাঝি উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে।

জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাছধরার একটি ছোট ট্রলার নিয়ে ইসলাম চরের পাশের এলাকার মেঘনা নদীতে যান জেলেরা। রোববার সকালে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের মাধ্যমে সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আবুল কালাম নামে ওই জেলে নিখোঁজ হন।

অপরদিকে একই ঘাটের নিহত ইউছুফের ট্রলারটিও দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ডুবে যাওয়া ট্রলারের সাত জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফকে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের পর কেবিনের মধ্যে ইউছুফের মরদেহ পাওয়া যায়।

হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ার আলী জানান, দুর্ঘটনা কবলিত দুই ট্রলারের ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, মৃত জেলের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা